ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: সময় ফুরিয়ে আসছে ইরানের
সময় ফুরিয়ে আসছে ইরানের! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটি হুঁশিয়ারি নতুন করে আলোচনায় এনেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। যুদ্ধ বন্ধের আলোচনা যখন মাঝপথে থমকে গেছে, ঠিক তখনই তেহরানকে চরম বার্তা দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ তিনি লিখেছেন- 'দ্রুত পদক্ষেপ নিন, না হলে আর কিছুই বাকি থাকবে না।'
