অর্থনৈতিক সংকটের মাঝেও কেন যুদ্ধের হুঁশিয়ারি ইরানের?
২৮শে ফেব্রুয়ারি ২০২৬। পারস্য উপসাগরে শুরু হওয়া এক সংঘাতের জেরে এখনও থমকে আছে গোটা বিশ্ব। অবরুদ্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট- হরমুজ প্রণালী। আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের পকেটে- তা সে তেহরানের বাজারই হোক, কিংবা ওয়াশিংটনের কোনো শপিং মল। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা যখন একপ্রকার স্থবির, ঠিক তখনই যুদ্ধের প্রস্তুতি আর অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হিসাব সামনে এনে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছে ইরান।
