ইবোলার প্রাদুর্ভাব নিয়ে কী বলছে ডব্লিউএইচও?
আফ্রিকায় আবারও আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস ইবোলা। পরিস্থিতির অবনতি হওয়ায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় 'জনস্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
