ডুয়েটে নতুন ভিসি: আন্দোলনে ছাত্রশিবিরের হাত দেখছে ছাত্রদল
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযোগ উঠেছে, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। তবে এই অভিযোগ নাকচ করে, ক্যাম্পাস অস্থিতিশীল করার নেপথ্যে, ছাত্র শিবির জড়িত বলে দাবি করছে ছাত্রদল।
