ব্রিটিশ রাজনীতি কি সত্যিই ‘শাসন অযোগ্য’ হয়ে উঠছে?
ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক অ্যান্থনি সেলডন গত কয়েক দশকে যুক্তরাজ্যের আটজন প্রধানমন্ত্রীর জীবনী লিখেছেন। ৯০-এর দশকে তিনি যখন এই কাজ শুরু করেন, তখন ব্রিটিশ রাজনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতেন দীর্ঘ সময়। এতে তাদের নেতৃত্ব, সিদ্ধান্ত এবং সময়ের প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ মিলত।
