আসামের অভিন্ন দেওয়ানি আইন নিয়ে মুসলিম নেতারা উদ্বেগে কেন?
ভারতের আসাম রাজ্যে অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু হতে যাচ্ছে। গত ১৩ মে নতুন মন্ত্রিসভা গঠনের পর, প্রথম বৈঠকেই এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার। জানানো হয়েছে, আগামী ২৬ মে বিলটি বিধানসভায় তোলা হবে।তবে এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের মুসলিম নেতারা।
