ইরানকে গুঁড়িয়ে দেওয়ার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যজুড়ে সাময়িক শান্তি ফিরে আসার আভাস মিললেও, পর্দার আড়ালে এবার ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বড় ও সুনির্দিষ্ট সামরিক অভিযানের ছক কষছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে 'দ্য নিউইয়র্ক টাইমস' এক প্রতিবেদনে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ইরানে পুনরায় বড় ধরনের হামলা শুরু হতে পারে।
