জীবন নিয়ে কথা বলা মেয়েটির গল্প শেষ হলো এভাবেই
সোশ্যাল মিডিয়া ও ওটিটি অঙ্গনের পরিচিত মুখ কারিনা কায়সার মাত্র ৩০ বছর বয়সে মারা গেছেন। হেপাটাইটিস 'এ' ও 'ই' ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবে অল্প সময়েই তিনি তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
