যুক্তরাষ্ট্র-চীনের বিবৃতিতে আকাশ-পাতাল তফাত কেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার দুই দিনের হাই-প্রোফাইল সামিট শেষ হয়েছে বেইজিংয়ে। কিন্তু বৈঠক শেষে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মাঝে। দুই দেশই দাবি করছে তারা অনেক বিষয়ে একমত হতে পেরেছে, কিন্তু ঠিক কোন কোন বিষয়ে একমত হয়েছে- তা নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের দেওয়া বিবৃতিতে তফাত আকাশ-পাতাল। সহজ কথায়, তারা কী বিষয়ে একমত হয়েছেন, তা নিয়েই এখন দুই দেশের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে।
