ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের নরম সুর কি চীন সফরের প্রভাব?
চলমান বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে, নিজের কট্টর অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মে তিনি জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর, ২০ বছরের স্থগিতাদেশ পেলেই, তিনি চুক্তি করতে প্রস্তুত। এর আগে, তেহরানের 'পূর্ণ আত্মসমর্পণ' এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার স্থায়ী অবসান ছাড়া, অন্য কিছু মেনে নেওয়া হবে না বলে, ট্রাম্প প্রশাসন দাবি করে আসলেও, যুদ্ধের কোনো সহজ সমাধান না দেখে, অবশেষে সুর নরম করলেন ট্রাম্প।
