ট্রাম্প না শি; কার লাভের পাল্লা ভারি?
বিশ্বরাজনীতির এক উত্তাল সময়ে চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই সফর গিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। বৈশ্বিক বাণিজ্যে গতি ফিরবে, বন্ধ হবে ইরান যুদ্ধ; কিন্তু তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন তখন সেই প্রত্যাশার বেলুন অনেকটাই চুপসে গেছে। ইরান যুদ্ধের কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারেননি ট্রাম্প। বড় কোনো চমক নেই বাণিজ্য ইস্যুতেও। অথচ, সফরের পুরোটা সময় জুড়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে গেছেন ট্রাম্প। যে কারণে অনেকেই এখন প্রশ্ন তুলছেন- শি'র এত প্রশংসা করে চীন থেকে কী নিয়ে ফিরছেন ট্রাম্প?
