ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: মার্কিন গোয়েন্দাকে ধরতে কত ডলার পুরস্কার ঘোষণা?
কখনো কি ভেবেছেন- মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে এতটা নিখুঁত হামলা কীভাবে চালাচ্ছে ইরান? এর জবাবে যদি পাল্টা প্রশ্ন করি- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের কীভাবে এতটা সহজেই হত্যা করতে পেরেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? দুটি প্রশ্নের উত্তরই এক; তা হলো- গুপ্তচরবৃত্তি। অর্থাৎ নিজেদের লোকই ভেতরের তথ্য অপর পক্ষকে দিয়েছে। এই গুপ্তচরবৃত্তির অভিযোগে এরইমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অন্যদিকে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে এখন হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ঘোষণা করেছে পুরস্কারের।
