চীন সফরের শেষ দিনে কী করলেন ট্রাম্প-শি?
চীন সফরের শেষ দিনটা গল্পে আড্ডায় কাটিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মাত্র ১০ মিনিটের ব্যক্তিগত আলোচনা শেষে ঐতিহাসিক ঝংনানহাই চত্বরের বাগানে হাঁটাহাঁটি করেছেন দুই রাষ্ট্রপ্রধান। এসময় বিশ্ব রাজনীতির জটিল হিসাব-নিকাশ ও কূটনীতির বেড়াজাল ডিঙিয়ে দু'জনেই যেন ফিরে গিয়েছিলেন অন্ন এক ভুবনে।
