নতুন পরিকল্পনা কাঠামোতে যে ৪ সংস্কারের কথা জানালেন উপদেষ্টা
পরিকল্পনা প্রণয়নের পুরনো ধারা থেকে বেরিয়ে এসে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও বাস্তবভিত্তিক কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, 'অতীতে দেশের অধিকাংশ পরিকল্পনা গ্রহণের পরদিন থেকেই 'মৃত দলিল' হয়ে যেত, কারণ সেগুলোর লক্ষ্য ও কৌশল বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হতো না। ১৪ মে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
