জ্বালানি তেলের পর এবার গ্যাসের সংকট
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাজারে সংকট দেখা দিয়েছিল সব ধরনের জ্বালানি তেলের। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দাম বৃদ্ধির পর স্বাভাবিক হয় ফুয়েল স্টেশনগুলোর পরিস্থিতি। কয়েকদিন পর এখন ফুয়েল স্টেশনগুলোতে অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে। তবে ডিজেল-পেট্রোল-অকটেনচালিত গাড়ির পরিবর্তে এবার সেই ভিড় সিএনজিচালিত গাড়ির।
