বিশ্বকাপের দর্শকদের জন্য ভিসা শর্ত শিথিল যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে কোটি মানুষের উন্মাদনা। আর এই উন্মাদনায় শামিল হতে ভক্তরা পাড়ি জমান আয়োজক দেশে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজকের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত একটি জটিল শর্ত অনেক ফুটবল ভক্তের মনেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে, সেই দুশ্চিন্তা কিছুটা কমল।
