জ্বালানি তেলের পর এবার গ্যাসের সংকট
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাজারে সংকট দেখা দিয়েছিল সব ধরনের জ্বালানি তেলের। দেশজুড়ে দেখা দেয় হাহাকার। ডিজেল-পেট্রোল-অকটেন সংগ্রহের জন্য এক মাসের বেশি সময় ধরে ফুয়েল স্টেশনগুলোতে দেখা গেছে বাড়তি ভিড়। বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বৃদ্ধির পর স্বাভাবিক হয় ফুয়েল স্টেশনগুলোর পরিস্থিতি। কয়েকদিনের পার্থক্যে ফুয়েল স্টেশনগুলোতে আবার উপচেপড়া ভিড়। তবে ডিজেল-পেট্রোল-অকটেনচালিত গাড়ির পরিবর্তে এবার সেই ভিড় দেখা যাচ্ছে সিএনজিচালিত গাড়ি।
