প্রতিবাদী স্লোগানে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হামলা ও ধর্ষণচেষ্টার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৩ মে রাত সাড়ে ১০টার দিকে টারজান পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে সেটি শেষ হয়।
