যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্ব কীভাবে মেটাবেন শি?
যুদ্ধ নেই, আলোচনা নেই, তবুও বিশ্বজুড়ে এক অদ্ভুত অস্থিরতা, কোথাও শান্তি নেই; চারিদিকে শুধু হাহাকার। এই অবস্থার অবসান ঘটাতেই বেইজিং সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। ইরান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এ দুই রাষ্ট্রপ্রধান। সবার আশা, যুদ্ধ বন্ধ হয়ে কেটে যাবে হতাশার ছায়া। কিন্তু এই আশার মধ্যেই আছে নিরাশার গল্প। বাকিরা যেখানে স্বাভাবিক বিশ্বের স্বপ্নে বিভোর, সেখানে ট্রাম্পের চীন সফর নিয়ে কপালে চিন্তার ভাঁজ ইরানের।
