হামের নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী?
দেশে হাম ও এর উপসর্গের রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা গেছে ১৩ মে পর্যন্ত দেশে হামের 'সন্দেহজনক রোগীর সংখ্যা ৫৩ হাজারের বেশি। এই সময়কালে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৩২ জনের। আক্রান্ত ও মৃতদের বেশিভাগই শিশু। হামের এই প্রাদুর্ভাব কী মহামারি আকার ধারণ করেছে? অবস্থার উত্তরণে করনীয় কী এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
