শান্তশিষ্ট ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে নারায়ণগঞ্জে ভিড়
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা দিয়েছে নতুন নতুন চমক। কোথাও বিশাল আকৃতির ষাঁড়, কোথাও আবার ব্যতিক্রমী নামের পশু নিয়ে চলছে আলোচনা। তবে এসব কিছুকে ছাপিয়ে নারায়ণগঞ্জের একটি খামারে এখন মানুষের মুখে মুখে একটাই নাম 'ডোনাল্ড ট্রাম্প'।
