ইরানের ওপর কেন গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব?
এতদিন রিয়াদ আর তেহরানের লড়াই চলত কেবল কথার যুদ্ধে কিংবা ছায়া যুদ্ধে। কিন্তু এবার জানা গেল, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় সৌদি আরবে চালানো হামলার প্রতিশোধ হিসেবে, ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালিয়েছে রিয়াদ। বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তা বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
