ইরানের সঙ্গে ইরাক ও পাকিস্তানের চুক্তি কী বার্তা দেয়?
জ্বলে পুড়ে মরে ছারখার তবুও মাথা নোয়াবার নয়; ইরান এখন বাস্তবিক অর্থেই এর প্রমাণ দিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক আগ্রাসনে ব্যাপক ক্ষতির মুখেও মাথা নত করেনি ইরান। মার্কিন নৌ অবরোধে অর্থনীতিতে ধস নামতে শুরু করলেও হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি। যার প্রমাণ হরমুজ দিয়ে জ্বালানি সরবরাহ করতে ইরানের সঙ্গে ইরাক ও পাকিস্তানের গোপন চুক্তি। এ বিষয়ে অবগত ৫টি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
