এমপিদের চাপের মুখে কতদিন টিকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী?
গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে বড় বিপর্যয়ের পর, নিজ দলের সংসদ সদস্যদের ব্যাপক চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ৮০ জনেরও বেশি এমপির পদত্যাগের দাবি, সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, এখনই ডাউনিং স্ট্রিট ছাড়ছেন না। ১২ মে সকালে মন্ত্রিসভার এক বৈঠকে স্টারমার বলেন, 'লেবার পার্টিতে নেতৃত্বকে চ্যালেঞ্জ করার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এখন পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি।'
