সংযুক্ত আরব আমিরাতকে কি আর ‘প্রতিবেশী’ মানছে না ইরান?
ইরান এবং সংযুক্ত আরব আমিরাত- ভৌগোলিকভাবে দুই প্রতিবেশী হলেও তাদের বর্তমান সম্পর্ক এখন খাদের কিনারায়। সম্প্রতি ইরানের পক্ষ থেকে আরব আমিরাতকে দেওয়া হুঁশিয়ারি এবং পাল্টাপাল্টি হামলার খবর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। কিন্তু হঠাৎ কেন আমিরাতের ওপরই এতোটা ক্ষুব্ধ ইরান?
