ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প
ইরান সংকট নিরসনে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা সহায়তার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "ইরান ইস্যুতে আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। আমরাই এই যুদ্ধে জিতব। শান্তিপূর্ণভাবে হোক বা অন্য কোনো উপায়ে।"
