বাইক, দামি গাড়ির ওপর নতুন করারোপের পরিকল্পনা এনবিআরের
এনবিআর মোটরসাইকেল, বিলাসবহুল গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে। প্রস্তাব অনুযায়ী, উচ্চ সিসির বাইক ও দামি গাড়িতে কর বাড়তে পারে, আর ব্যাটারিচালিত রিকশাকেও প্রথমবারের মতো করের আওতায় আনা হতে পারে। সরকারের দাবি, এর মাধ্যমে রাজস্ব ও কর ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে।
