ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহারের সুপারিশ; বাড়ছে শিল্পায়নের আশা
ভোলার গ্যাস ঢাকায় এলএনজি আকারে না নিয়ে স্থানীয়ভাবেই বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে ব্যবহারের সুপারিশ করা হয়েছে। এতে জেলাতেই বিদ্যুৎ ও শিল্প কারখানা গড়ে তোলা হলে বদলে যাবে জেলার অর্থনীতি। যাতে নতুন করে শিল্পকারখানা গড়ে তোলা নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা।
