কী আছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর?
জুলাইয়ের শেষ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে জনসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে জুলাই জাদুঘর। ১২ মে রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এই তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এই সময় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচারকে কেউ সহ্য করে না- এই জাদুঘর তারই প্রমাণ। আর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদকে কীভাবে পতন করতে হয় শিক্ষার্থীরা যে সাহস দেখিয়েছে- এই জাদুঘর তার স্মৃতি। জুলাই জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষনীয়।
