যশোরে ৪ শতাধিক স্থাপনা বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ
যশোরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। ১০ মে সকাল ৯টা থেকে উপশহর গাবতলা মোড়, বি ব্লক ও উপশহর ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান শুরু হয়। ১১ মে বিকাল ৪টায় শেষ হয় উচ্ছেদ অভিযান। দুই দিনব্যাপী অভিযানে বিএনপি ও আওয়ামী লীগের তিনটি কার্যালয়সহ চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫ একর সম্পত্তি।
