হামের টিকা নেওয়ার পরও কেন আক্রান্ত হচ্ছে শিশু?
দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যু কিছুতেই থামছে না। উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণও। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৫০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬৫ শিশু। মোট মারা গেল ৪১৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
