দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে কী করতে চায় বিডা?
দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রবৃদ্ধি বজায় রাখতে দীর্ঘদিনের প্রচলিত 'সুরক্ষা নীতি' থেকে পর্যায়ক্রমে সরে আসার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একইসঙ্গে তিনি প্রাতিষ্ঠানিক সমন্বয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান জানিয়েছেন। ১১ মে রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই আয়োজিত 'বাণিজ্য নীতি, শিল্প সুরক্ষা, বিনিয়োগ প্রভাব এবং ভোক্তা কল্যাণ' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
