যুদ্ধের মধ্যেই আরাঘচির ভারত সফর কী বার্তা দিচ্ছে?
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই হঠাৎ কেন ভারত যাচ্ছেন আরাঘচি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে- আগামী ১৪ ও ১৫ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতেই আরাঘচির এই সফর। মূলত, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন হিসেবেই এই বৈঠকে মিলিত হবেন ব্রিকসের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
