ট্রাম্পের মতোই লাগামহীন তেলের বাজার
যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী যুদ্ধ বন্ধের আলোচনার অগ্রগতির খবরে কিছুটা স্বস্তি ফিরেছিল তেলের বাজারে। কমতে শুরু করেছিল জ্বালানির দাম। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেওয়ায় ফের বাড়তে শুরু করেছে তেলের দাম।
