হাতিরঝিল সচল; খালে নিশ্বাস নেওয়া যায় না কেন?
রাজধানীর বুকে যানজট এড়িয়ে চলাচল, সঙ্গে কিছুটা বিনোদন ও স্বস্তির নাম হাতিরঝিল। নাগরিক ক্লান্তি মুছে দিতে এখানে রয়েছে বিনোদন আর মনোরম পরিবেশে নৌ-ভ্রমণের দারুণ সুযোগ। দৃষ্টিনন্দন এই প্রকল্পের পাশে দাঁড়ালে বোঝার উপায় নেই, এই শহরেরই অন্য অসংখ্য খাল এখন অস্তিত্ব সংকটে। যেখানে নিশ্বাস নেওয়াও এখন দায়।
