তরুণদেরও হচ্ছে হেড নেক ক্যান্সার!
হেড অ্যান্ড নেক ক্যান্সার বর্তমানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠছে। মুখে দীর্ঘদিন ঘা থাকা, গলার স্বর বদলে যাওয়া, গলায় গোটা বা দীর্ঘমেয়াদি গলা ব্যথা— এসবই হতে পারে হেড নেক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। রেনেটা পিএলসি প্রেজেন্টস টিভিএস wellness-এর এই পর্বে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ তৌসিফুর রহমান আলোচনা করেছেন—হেড অ্যান্ড নেক ক্যান্সার কী? কোন বয়সে বেশি হয় এবং ক্যান্সার প্রতিরোধে সচেতনতা নিয়ে। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে হেড নেক ক্যান্সারের ৯০% এর বেশি রোগী সুস্থ হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিন আপনার পরিবার ও প্রিয়জনদের মাঝে।
