সবার জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করলেন বিজয়
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন ইতিহাসের সূচনা হলো। ১০ মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে বিপুল জনসমুদ্রের উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জনকল্যাণে ঝড়ো গতিতে কাজ শুরু করেছেন সুপারস্টার থেকে পলিটিশিয়ান বনে যাওয়া নতুন মুখ্যমন্ত্রী।
