মমতার ঐক্যের ডাক: কটাক্ষ করে কী বলল সিপিএম?
মুখে ইনিয়ে বিনিয়ে যা-ই বলুক না কেন, কথাবার্তায় বা কাজেকর্মে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এখন সাবেক। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে যখন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তখন মমতা তার এক্স একাউন্টের বায়ো পরিবর্তন করে লিখেছেন, রাজ্যটির ১৫, ১৬ ও ১৭তম মুখ্যমন্ত্রী তিনি। যেখানে আগে লেখা ছিল, 'অনারেবল চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গল।'
