মহাকাশ চিত্রে স্পষ্ট, তলিয়ে যাচ্ছে মেক্সিকো সিটি
মেক্সিকো সিটি নরম পলিমাটির ওপর গড়ে ওঠায় এবং ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলনের কারণে ধীরে ধীরে মাটির নিচে বসে যাচ্ছে। ফলে রাস্তা, ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানির সংকটও বাড়ছে। নাসা–ইসরোর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, শহরের কিছু অংশ প্রতি মাসে উল্লেখযোগ্য হারে নিচে নামছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের পানিসংকট ও নগর বিপর্যয় দেখা দিতে পারে।
