রাজবাড়ীতে সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি না করেই ৩৭ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করায় ওপরের তলা সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে। এতে ভবনটির একাংশ শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না।
