দেশি ব্র্যান্ডের এগ্রিকালচার টায়ার প্রতিযোগিতায় পিছিয়ে কেন?
১৯৯৯ সালে যাত্রা শুরু মেঘনা ইনোভা রাবার কোম্পানির। সাইকেলের টায়ার উৎপাদন দিয়ে যাত্রা শুরু করলেও এখন সব ধরণের টায়ারই তৈরি হচ্ছে এই কারখানায়। তবে নীতি সহায়তার অভাবে কৃষিকাজে ব্যবহৃত টায়ার বিক্রি করতে পারছে না বলে দাবি কোম্পানিটির সিইও লুৎফুল বারীর।
