সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত এমপি
সুনামগঞ্জের ছাতকে জমি বিক্রি–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ৮ মে রাতে সুনামগঞ্জ–সিলেট সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গেলে আহত হন সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
