ইরান কখনোই চাপের কাছে মাথা নত করবে না: আরাঘচি
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন যুদ্ধ ও শান্তির সীমারেখা যেন আরও অস্পষ্ট হচ্ছে। একদিকে পাল্টাপাল্টি হামলার অভিযোগ, অন্যদিকে কূটনৈতিক আলোচনার চেষ্টা। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এক জটিল মোড়ে। যুদ্ধবিরতি কি টিকে আছে? নাকি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অভিযোগ তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যখনই কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই বেপরোয়া সামরিক অভিযানের পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র।
