থ্যালাসেমিয়া কেনো হয়?
থ্যালাসেমিয়া একটি রক্তবাহী বংশগত রোগ। দুজন থ্যালাসেমিয়ার বাহকের বিয়ে হলে তাদের সন্তানের এ রোগ হওয়ার ঝুঁকি থাকে। কারো থ্যালাসেমিয়া হলে তাকে নিয়মিত রক্ত দিতে হয়, এটি অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য রোগ। একটু সচেতনতায় থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করে দুজন বাহকের বিয়ে বন্ধ করা গেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা যায়। থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম, প্রধান নির্বাহী, বায়োটেড ।
