বৃষ্টি ও ঢলে হবিগঞ্জে ৩৫০ কোটি টাকার ফসলের ক্ষতি
গেল কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের হাওরাঞ্চলে প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩শ' কোটি টাকার কাছাকাছি। এতে সারাবছরের খোরাক হারিয়ে নিঃস্ব হয়েছে কৃষক।
