প্যাকেজিং খাতের উন্নয়নে কী ধরনের নীতিসহায়তা আসছে?
প্যাকেজিং খাতের উন্নয়নে সরকার সব ধরনের নীতিসহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ৭ মে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী 'ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কোথায় কী ধরনের নীতিগত সহায়তা প্রয়োজন, তা পরিকল্পনা করে সরকারকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন বাণিজ্যমন্ত্রী। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতকে আরও বড় করতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। জানান, এতে দেশের পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বাংলাদেশ।
