হামের টিকা-চিকিৎসা: কী অভিযোগ রোগীর পরিবারের?
রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত সন্তানকে ভর্তি করেছেন এক অভিভাবক। কিন্তু হাস্পাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আইসিইউতে থাকা শিশুটির চিকিৎসা ও সুস্থতা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। একই হাসপাতালে আরেক অভিভাবক এসেছেন হামের উপস্বর্গ নিয়ে শিশুর চিকিৎসার জন্য। তিনি অভিযোগ করে বলেন, ১৫ দিন আগে টিকা দেওয়ার পরও হামে আক্রান্ত হয়েছেন তার সন্তান। এর কারণ জানাতে পারেনি কেউই। ৭ মে সংক্রামক ব্যাধি হাসপাতালে সন্তানের চিকিৎসা নিতে আসা অভিভাবকেরা এসব অভিযোগ করেন।
