দোকান-মার্কেটের নতুন সূচি কার্যকর হবে কবে?
আসন্ন ঈদুল আজহার আগপর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে। আগামী মঙ্গলবার ১২ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ৭ মে সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
