কেন নিজের বিধায়কদের লুকিয়ে রেখেছেন বিজয়?
তামিলনাড়ুর মসনদে বসার পথে থালাপতি বিজয়ের সামনে এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে 'ম্যাজিক ফিগার'। ৭ মে সকালে গভর্নর রাজেন্দ্র ভি. আর্লেকরের সঙ্গে দেখা করতে গেলে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, অন্তত ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না। এনডিটিভি-র এক প্রতিবেদন অনুযায়ী, বিজয় বর্তমানে তার নিজের ১০৮ এবং কংগ্রেসের ৫ জন মিলিয়ে মোট ১১৩ জন বিধায়কের সমর্থন পেয়েছেন, যা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ৫টি কম।
