কেন বরখাস্ত হতে চান মমতা?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না। তার অভিযোগ নির্বাচনে কারসাজি হয়েছে। ভোট লুট করে পশ্চিমবঙ্গ দখল করেছে বিজেপি। সুতরাং পতদ্যাগ করার প্রশ্নই আসে না।
